28 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

ট্রাম্প-মাস্ক বন্ধুত্বের অবসান, ইলনকে কঠোর হুঁশিয়ারি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্ক:

মাত্র ক’দিন আগেও যাদের বন্ধুত্ব নিয়ে আলোচনা চলছিল, সেই ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক এখন মুখোমুখি অবস্থানে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও বিশ্বের শীর্ষ ধনী এই দুই ব্যক্তির মধ্যে সম্পর্কের অবনতির খবর এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম।

রোববার দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়, এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, “ইলনের সঙ্গে আমার সম্পর্ক শেষ।” সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “না, আমি কখনোই সম্পর্ক পুনরুদ্ধার করতে চাই না।”

টেসলা ও স্পেসএক্সের প্রধান মাস্ক যদি ২০২৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের অর্থায়ন করেন, তবে ‘করুণ পরিণতির’ হুঁশিয়ারিও দেন ট্রাম্প। যদিও কী ধরনের পরিণতির কথা বলছেন তিনি, তা খোলাসা করেননি।

এই বিরোধ আরও তীব্র হয় গত সপ্তাহে মাস্কের এক মন্তব্যের পর। তিনি যুক্তরাষ্ট্র সরকারের কর ও ব্যয় নীতিকে ‘জঘন্য’ বলে অভিহিত করেন। বিষয়টি সরাসরি ওভাল অফিস পর্যন্ত গড়ায়।

বিবিসি জানিয়েছে, ওই সময় জার্মান চ্যান্সেলর ফ্রেডারিক মার্জ ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। ট্রাম্পের আচরণ ছিল যেন প্রত্যাখ্যাত প্রেমিকের মতো।

মাস্ক পরে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ট্রাম্পকে উদ্দেশ করে লেখেন, “হোয়াটএভার”। তিনি দাবি করেন, তার সহায়তা ছাড়া রিপাবলিকানরা নির্বাচনে জিততে পারত না। এরপর থেকে দুই পক্ষের বক্তব্য আরও আগ্রাসী হয়ে উঠেছে।

শেষ পর্যন্ত ট্রাম্প জানিয়েছেন—ইলনের সঙ্গে তার সম্পর্ক ‘চিরতরে শেষ’।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...