28 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

এমপিকে বিয়ে করছেন রিঙ্কু, বাগদান সম্পন্ন!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্ক:

ভারতের তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং ও উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজের বাগদান সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরে ঘুরছে তাদের বাগদানের খবর। যদিও এখনও দুজনই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি।

দুই পরিবারের পক্ষ থেকে বাগদানের অনুষ্ঠানটি সম্পূর্ণ ঘরোয়া এবং গোপনীয়ভাবে পালন করা হয়েছে। প্রিয়ার বাবা তুফানি সরোজ সাংবাদিকদের জানিয়েছেন, “এটা ওদের বাগদান, তাই আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা সবাই খুব খুশি।”

বাগদান অনুষ্ঠানে সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদবও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “দুজনকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, ওরা সুখী থাকুক।” সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, রিঙ্কু সাদা শেরওয়ানি ও প্রিয়া গোলাপি লেহেঙ্গা পরিহিত আছেন।

তারা বিয়ের পরিকল্পনা করছেন বছরের শেষ দিকে। ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ১৮ নভেম্বর বারাণসীর একটি বড় হোটেলে তাদের বিয়ে হবে। অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতে পারেন চলচ্চিত্র এবং রাজনীতির অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। জানুয়ারি মাসেই তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে।

হতদরিদ্র পরিবার থেকে উঠে এসে রিঙ্কু এখন ভারতের অন্যতম সফল ক্রিকেটার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাকে ১৩ কোটি টাকায় রেখে দিয়েছে। প্রিয়া সরোজ একজন আইনজীবী ও রাজনীতিবিদ। ভারতের সুপ্রিম কোর্টেও তিনি কাজ করেছেন, তবে এখন পুরোপুরি রাজনীতিতেই ব্যস্ত।

রিঙ্কু-প্রিয়ার এই নতুন জীবন যাত্রা শুরু করতে যাচ্ছে, যা দেশের ক্রিকেট ও রাজনীতির জগতেও আলোড়ন সৃষ্টি করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...