29 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

গত ১৫ বছরে যা হয়েছে, রাজতন্ত্রেও এমন হয় না : জামায়াত আমির

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ কোনো রাজতন্ত্র নয়। অথচ গত ১৫ বছরে যা হয়েছে, তা রাজতন্ত্রেও হয় না।
আজ রবিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘সাড়ে ১৬ বছর আমাকে আপনাদের সামনে আসতে দেওয়া হয়নি।
এ সময়ের মধ্যে অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাদের সামনে উপস্থিত হতে পারলে ভালো হতো।’

 

সাবেক সরকারের কঠোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাকে তিনবার দীর্ঘ সময় জেলে রাখা হয়েছে। অনেককে গুম করা হয়েছে।

সিলেটের ইলিয়াস আলী আজও নিখোঁজ। তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন—তার পরিবারও জানে না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। ভয় আর নিপীড়নের মধ্যে মানুষ কথা বলার সাহস হারিয়েছে।

অথচ সেই সময়ও বলা হতো, দেশ উন্নয়নের রোল মডেল।’

বিচারব্যবস্থার দুর্বলতার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘মানুষকে সাজানো মামলায় ফাঁসিতে ঝোলানো হয়েছে। আমাদের রিমান্ডে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা জানতে চাওয়া হতো। আমরা তখন বলেছি, আমাদের স্বপ্ন মানবিক বাংলাদেশ।’

৩০০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, ‘আমি সারা দেশেই নির্বাচন করব।

যারা জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে, আমি তাদের সঙ্গেই থাকব।’
তিনি আরো বলেন, ‘আমি সাধারণ একজন মানুষ। ন্যায়বিচারের দাবি যার, সে-ই ন্যায়ের পক্ষে ভাবে। যদি সৎ নেতৃত্ব আসে, তবে ৫ বছরেই দেশ বদলে যাবে। আল্লাহ যেন দেশকে এমন নেতৃত্বের হাতে তুলে দেন, যিনি ন্যায়ের ওপর অটল থাকবেন।’
উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, ঢাকার পল্টন থানা জামায়াত আমির শাহীন আহমেদ খান প্রমুখ।
- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...