29 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাহনূরের বদলে মুক্তি!

শাহনূরের বদলে মুক্তি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি যুক্ত হয়েছেন।

শিল্পী সমিতির নির্বাহী সদস্য পদ শূন্য থাকায় তাকে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি মিশা সওদাগর।

আরেক চিত্রনায়িকা শাহনূর পরপর ৩ মিটিংয়ের বেশি অনুপস্থিত থাকায় কার্যকরী পরিষদ তাকে বাদ দিয়ে সেই জায়গায় স্থলাভিষিক্ত করেছে চিত্রনায়িকা মুক্তিকে।

দর্শকনন্দিত অভিনেত্রী আনোয়ারা বেগমের মেয়ে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তিনি গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’, লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’, চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘হাসন রাজা’ সিনেমায় অভিনয় করেছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

অপ্রতিম হত্যা: পুলিশের দাবিতে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি কুবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দেওয়া হত্যার...