29 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

পশুর চামড়া পাচার রোধে রাজশাহী সীমান্তে সতর্ক বিজিবি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

রাজশাহী প্রতিনিধি:

ঈদুল আজহার কোরবানির পর পশুর চামড়া ভারতে পাচার ঠেকাতে রাজশাহীর সীমান্তজুড়ে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। চোরাচালান ও পুশইন রোধে স্থানীয়দের সম্পৃক্ত করে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছে বিজিবি।

মঙ্গলবার রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের চোরাচালান বা অনুপ্রবেশ না ঘটে, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি চলছে।’

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় এখন পর্যন্ত পুশইনের কোনো ঘটনা ঘটেনি। তবে দেশের অন্য কিছু অঞ্চলে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এসব বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে প্রতিবাদ জানানো হয়েছে। তিনি বলেন, ‘যেসব স্থানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সেখানে আমরা কূটনৈতিকভাবে বিষয়টি মোকাবিলা করছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

চামড়া পাচার ছাড়াও ঈদ ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক বলেন, ‘ঈদের সময় সীমান্ত দিয়ে চামড়া পাচারের ঝুঁকি থাকে। এবছরও আমরা সতর্ক অবস্থানে আছি। পাশাপাশি ভারত থেকে গরু আনার ক্ষেত্রে যাতে দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত না হন, সে দিকেও আমাদের নজর রয়েছে।’

তিনি আরও বলেন, জনগণ যেন উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সে জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...