26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

নতুন রাজধানী বানাচ্ছে মিশর, থাকছে চমকপ্রদ সব সুযোগ-সুবিধা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্ক:

রাজধানী কায়রো থেকে মাত্র ৪৫ কিলোমিটার পূর্বে, মরুভূমির বুকে গড়ে উঠছে মিশরের নতুন প্রশাসনিক রাজধানী। ৭০০ বর্গকিলোমিটার আয়তনের এই আধুনিক শহরে প্রায় ৬০ লাখ মানুষের বসবাসের ব্যবস্থা থাকবে।

যানজট ও দূষণ কমিয়ে কায়রোর চাপ লাঘব করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। শহরটিতে থাকবে রাষ্ট্রপতির প্রাসাদ, সংসদ ভবন, সরকারি দপ্তর, বিদেশি দূতাবাসসহ আধুনিক বাণিজ্যিক অবকাঠামো।

এই প্রকল্প বাস্তবায়নের কেন্দ্রে রয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত নির্মাণ সংস্থা চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (CSCEC)। শুধু নির্মাণ নয়, ভবিষ্যতে শহরটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩.৮ বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি একটি চুক্তির মাধ্যমে মিশরীয় ইউনিট সিবিডি পরিচালনার দায়িত্বও নেয় চীনা কোম্পানিটি। এই চুক্তি চীন ও মিশরের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চীনের গৃহায়ন উপমন্ত্রী ডং জিয়াংগুও বলেন, এই প্রকল্প দুই দেশের পারস্পরিক সহযোগিতার একটি মডেল। গৃহায়ন, অবকাঠামো ও নগর উন্নয়নে চীনের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।

নতুন রাজধানী শুধু মিশরের প্রশাসনিক ভবিষ্যৎই নয়, বরং আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন বাণিজ্যিক দ্বার হিসেবেও বিবেচিত হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...