29 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

এনসিপি সরকারের দল : জাহেদ উর রহমান

জনপ্রিয়
 

- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
এনসিপি সরকারের দল, ড. ইউনূসের দল বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান।  তিনি বলেন, এতদিন আমি এ কথা আমি একটু লুকিয়ে-চুপিয়ে বলেছি, এখন আর কোনো রাখঢাক রাখছি না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, তিনি পদত্যাগের কথা বলছেন।
এটাও তিনি তার দলের প্রধান নাহিদ ইসলামকে ডেকে বলেন, উনি আর কাউকে বলেন না, অন্য কাউকে ডাকেন না। ড. ইউনূস এই দলটার (এনসিপি) প্রতি অকল্পনীয় রকমের পক্ষপাতী। তিনি ব্রিটেনে যাওয়ার পর ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারেও সেটা প্রকাশ করেছেন। আমরা এটা লুকাবো না, লুকানোর দরকার নাই।
তিনি আরো বলেন, ছাত্ররা আমার নিয়োগকর্তা প্রধান উপদেষ্টার এই কথায় সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে তিনি ছাত্র বলতে বোঝেন এই কয়েকজন ছাত্রকে। আন্দোলনে ছাত্রদের মধ্যে ছাত্রশিবির ছিল, ছাত্রদল ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, ছাত্র ছিল যারা কোন দলই করে না। আমাদের স্বীকার করতে হবে (জুলাই আন্দোলনে) প্রথম দুদিনের পেটানোর পর আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ছুটি দিয়ে হলগুলো বন্ধ করে দিলো তখন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি এই আন্দোলনে না নামত তবে আন্দোলন সফল হতো না।
 
- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...