29 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আঘাত পেয়েছি : ফারিণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের বিনোদন :
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে ঢালিউডের রুপালি পর্দায় অভিষেক হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। ছবিটির মুক্তির আগে প্রকাশিত আকাশেতে লক্ষ তারা ২.০ গানের নাচে দর্শকদের মাঝে বেশ আলোড়ন তোলেন এ অভিনেত্রী। তবে এ সিনেমায় অ্যাকশন দৃশ্যে কাজ করতে গিয়ে তাকে পেতে হয়েছে গুরুতর আঘাত।
রোববার (৮ জুন) রাজধানীর এক সিনেপ্লেক্সে সংবাদ সম্মেলনে এমনটিই জানান এই সুন্দরী। ফারিণ বলেন, আমি এ সিনেমায় যখন অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে যাই তখন ফিজিক্যাল এবং মেন্টাল ট্রেনিং করা লাগছে। ফাইট ডিরেক্টরদের কাছ থেকে ধারণা নিতে হয়েছে অভিনয় করার জন্য। ক্যামেরার সামনে অ্যাকশন দৃশ্যে কাজ করা খুবই আলাদা একটা বিষয়। এ দৃশ্যে কাজ করতে গিয়ে আমি অনেকবার আহত হয়েছি।
হল এবং সিনেপ্লেক্সগুলোতে দর্শকদের প্রতিক্রিয়া কেমন ছিল এ বিষয়ে অভিনেত্রী বলেন, আমি এবার সিনেমায় কাজ করে চ্যালেঞ্জ নিয়েছি। আর এই চ্যালেঞ্জের ফলস্বরূপ যা হলো রিয়েকশন বা দর্শক প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয়েছে তারা সিনেমাটিকে খুব ভালোভাবে গ্রহণ করে নিয়েছে। আর এটা আমার জন্য আশীর্বাদস্বরূপ।
সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় নির্মিত এ সিনেমায় তাসনিয়া ফারিণের পাশাপাশি অভিনয় করেছেন শরিফুল রাজ, মোশাররফ করিমসহ আরও অনেকে।
- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...