29 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ইমরান খানের জামিন নিয়ে মুখ খুললেন বিলাওয়াল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, আদালত যদি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে জামিনে মুক্তি দেন, তবে তিনি বা তার দল তাতে আপত্তি করবে না।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জামিন তার (ইমরান খানের) আইনি অধিকার। আমরা সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করব না।’

বিলাওয়াল বলেন, প্রতিটি মামলা আদালতের মাধ্যমে চলবে, এটি নিয়মের মধ্যেই পড়েছে।

সাক্ষাৎকারে তিনি ভারত-পাকিস্তান সম্পর্ক, বিশেষ করে পানির প্রবাহ বন্ধ করার ভারতের হুমকি নিয়েও কথা বলেন। বিলাওয়ালের ভাষায়, ‘ভারতের হুমকি যুদ্ধ ঘোষণার শামিল। এটি জাতিসংঘ সনদের লঙ্ঘন।’

তিনি বলেন, দুই পারমাণবিক দেশের মধ্যে উত্তেজনা বহু বছরের মধ্যে এখন সবচেয়ে বেশি। ভারত যদি একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি ভেঙে পানি সরবরাহ বন্ধ করে, তাহলে তা “যুদ্ধ ঘোষণা” হিসেবে বিবেচিত হবে।

১৯৬০ সালের বিশ্বব্যাংক-মধ্যস্থ সিন্ধু পানি চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত unilateralভাবে এই চুক্তি বাতিল করতে পারে না।

ভারতের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ করে বিলাওয়াল বলেন, ‘পানি অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে, যা ২৪ কোটির বেশি পাকিস্তানির জীবনের জন্য হুমকি।’

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন, বিশেষ করে জাতিসংঘ ও বিশ্বশক্তিগুলোর।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...