29 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

৪৭ বছর পর এশিয়া কাপে খেলতে চায় বাংলাদেশ, কী করতে হবে এখন?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ ৪৭ বছর পেরিয়ে আবারও এশিয়ান কাপে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ১৯৮০ সালে প্রথম ও শেষবার মহাদেশীয় আসরে অংশ নিয়েছিল লাল-সবুজ। এরপর কেটে গেছে বহু আসর, কিন্তু দেখা মেলেনি সেই কাঙ্ক্ষিত মঞ্চের।

কিন্তু এবার, ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপের পথে নতুন আশার আলো দেখিয়েছে বাংলাদেশ দল। সেই আলো উজ্জ্বল করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। তার অভিষেকেই ভারতের মাঠে গোলশূন্য ড্র করে শক্ত বার্তা দিয়েছে জামাল ভূঁইয়ারা।

তৃতীয় রাউন্ডের বাছাইয়ে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে—সঙ্গে ভারত, হংকং ও সিঙ্গাপুর। ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন প্রতিপক্ষই এগিয়ে: ভারত ১২৭, হংকং ১৫৩, সিঙ্গাপুর ১৬১। বাংলাদেশ সেখানে ১৮৩ নম্বরে।
তবে র‍্যাঙ্কিং মাঠের লড়াইয়ে সব নয়—ভারতের বিপক্ষে ৫৯ ধাপ পিছিয়ে থেকেও ড্র করে দল দেখিয়েছে নিজেদের সামর্থ্য।

এখন পর্যন্ত সবার একটি করে ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। আজ (১০ জুন) সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এরপর সামনে আরও চারটি ম্যাচ—ভারতের সঙ্গে একটি, হংকংয়ের সঙ্গে দুটি, ও সিঙ্গাপুরের সঙ্গে একটি।
সব ম্যাচে ইতিবাচক ফল এনে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই নিশ্চিত হবে ২০২৭ এশিয়ান কাপের টিকিট।

হামজা-জামালদের নেতৃত্বে কি ফিরবে সেই সোনালি অতীত? উত্তর দেবে মাঠের ফুটবল। তবে স্বপ্ন দেখার সাহস এবার সত্যিই জেগেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...