29 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

শিবপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী বন্ধু নিহত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

শিবপুর প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ বন্ধু নিহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন—শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের সাইফুল ইসলাম (২৫), আশিক মিয়া (২৩) ও অপু মিয়া (২০)। তিনজনই বন্ধু ছিলেন এবং একই মোটরসাইকেলে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় তারা নরসিংদী শহরে খেলার সামগ্রী কিনতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

ধাক্কায় তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পথেই সাইফুল ও আশিকের মৃত্যু হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপর বন্ধু অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, ‘বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহ থানায় রয়েছে। পরিবারের সদস্যরা বিনাময়নাতদন্তে মরদেহ নিতে আবেদন করেছেন। বিষয়টি প্রক্রিয়াধীন।’

হঠাৎ করেই তিন বন্ধুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...