| Your Ads Here 100x100 |
|---|
বানারীপাড়া প্রতিনিধি:
বানারীপাড়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের উদ্যোগে ঈদ শুভেচ্ছা ও পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার বন্দর বাজারসংলগ্ন সন্ধ্যা নদীর তীরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা শিক্ষক সমিতির সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ (মাহবুব মাস্টার)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সোহেল মাহবুব, সাবেক সদস্য সচিব মাহতাব হোসেন, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন বেপারি, পৌর কৃষক দলের আহ্বায়ক আব্দুল গাফফার, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান ফকির, ডা. নুরুজ্জামান, আকতার উজ্জামান বিপ্লব, মাইদুল ইসলাম শফিক, আল আমীন আকন, নয়নগীর বাহালী, রাহাত ফকিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে মাহবুব মাস্টারসহ নেতারা বাজার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
শুভেচ্ছা বক্তব্যে মাহবুব মাস্টার বলেন, “ঈদ হোক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন। আগামী নির্বাচনে বরিশাল-২ আসনে ধানের শীষের প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুকে জয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ।”

