29 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

“লস অ্যাঞ্জেলেসে কেন্দ্র এলাকায় কারফিউ দেওয়া হয়েছে”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্ক:

ক্যালিফোর্নিয়ায় অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। এর জেরে শহরের নির্দিষ্ট এলাকায় রাত্রীকালীন কারফিউ জারি করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস।

মেয়র ব্যাস জানান, কারফিউ প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে এবং এটি প্রায় এক বর্গমাইলজুড়ে ডাউনটাউন এলাকা কভার করবে। কারফিউ কয়েকদিন স্থায়ী হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল বলেন, ‘টানা কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা বেড়ে যাওয়ায় জীবন ও সম্পদ সুরক্ষার লক্ষ্যে এই কারফিউ প্রয়োজনীয় পদক্ষেপ।’ তিনি জানান, শনিবার থেকে শহরে অবৈধ ও বিপজ্জনক আচরণ উদ্বেগজনকভাবে বেড়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ‘পেশাদার উসকানিদাতা’ এবং ‘জন্তু’ বলে অভিহিত করেছেন। উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে সেনা সদস্যদের সামনে দেওয়া এক বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন। বক্তব্য চলাকালে সেনাদের করতালি ও উল্লাসে সাড়া দিতে দেখা যায়, যা পেন্টাগনের রাজনৈতিক নিরপেক্ষতা নীতির পরিপন্থী হিসেবে সমালোচিত হচ্ছে।

বিক্ষোভের পরিপ্রেক্ষিতে লস অ্যাঞ্জেলেসে প্রায় চার হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। তিন দশকের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রে বেসামরিক অস্থিরতায় সক্রিয় সেনা (মেরিন) মোতায়েন হলো।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, ফেডারেল সরকারের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ক্যালিফোর্নিয়ার নেতারা সেনা মোতায়েন বন্ধে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...