29 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

মেসির ক্লাবে নয়, ইতালিতে যাচ্ছেন ব্রুইনা!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্ক:

কিছুদিন আগেও শোনা যাচ্ছিল, লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামিতে যাচ্ছেন কেভিন ডি ব্রুইনা। ইউরোপীয় ও মার্কিন সংবাদমাধ্যমে গুঞ্জন ছিল—ম্যানচেস্টার সিটির এই বেলজিয়ান তারকা যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। তবে শেষ পর্যন্ত সে সম্ভাবনা আর রইল না। ইউরোপেই ক্যারিয়ার টেনে নিচ্ছেন এই মিডফিল্ডার, গন্তব্য—ইতালির ক্লাব নাপোলি।

বিশ্বস্ত ট্রান্সফার বিশ্লেষক ফাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, ইতোমধ্যে নাপোলির সঙ্গে মৌখিকভাবে দুই বছরের চুক্তি সম্পন্ন করেছেন ডি ব্রুইনা। চাইলে তৃতীয় বছরও যুক্ত করার সুযোগ থাকছে। ইংল্যান্ড ছাড়লেও ইউরোপে নিজের জায়গা ধরে রাখতে চাইছেন এই প্লেমেকার।

স্প্যানিশ গণমাধ্যম ‘গোলডটকম’ জানিয়েছে, ডি ব্রুইনা ইতোমধ্যে নেপলস শহরে একটি বাড়িও কিনেছেন। পরিবারসহ সেখানে উঠবেন তিনি। তার বেতনের অঙ্ক কিংবা বাড়তি সুবিধা এখনো প্রকাশ হয়নি।

নাপোলিতে যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে ক্লাবটির মিডফিল্ডার স্কট ম্যাকটোমনির সঙ্গে কথাবার্তা চালান কেভিন। তার পরামর্শেই ইউরোপে থাকার সিদ্ধান্ত পাকা করেন।

আগামী বৃহস্পতিবার ডি ব্রুইনার মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই নাপোলির পক্ষ থেকে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

ইতালিয়ান সংবাদমাধ্যম বলছে, মেসির ক্লাব মিয়ামি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে ডি ব্রুইনাকে নিতে। তবে সিরি ‘আ’ চ্যাম্পিয়নদের টানে ইউরোপেই থাকছেন কেভিন।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...