28 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

দীর্ঘ বিরতির পর আসছে ‘সুন্দর নির্বাচনের’ প্রতিশ্রুতি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “বাংলাদেশে ১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।”

বুধবার লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে এক নীতি সংলাপে মূল বক্তা হিসেবে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

চ্যাথাম হাউসের মূল হলে আয়োজিত ওই সংলাপে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের কূটনীতিক, গবেষক, রাজনীতিক ও গণমাধ্যমকর্মীরা। ড. ইউনূস বলেন, “বাংলাদেশ আজ গণতন্ত্রের এক নতুন অভিযাত্রায় পা রাখছে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।”

এর আগে সফরের দ্বিতীয় দিনে লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস।

বৈঠকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জসহ সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

পরে সকাল ১০টা ১৫ মিনিটে চ্যাথাম হাউসের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েতিজ বাজপাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি।

চ্যাথাম হাউসের সংলাপে বক্তৃতা শেষে ড. ইউনূসের সম্মানে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়।

সফরের তৃতীয় দিনে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে সেন্ট জেমস প্যালেসে ‘কিংস ফাউন্ডেশনের’ নৈশভোজে অংশ নেবেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...