31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ইমরান খানের মুক্তি নিয়ে মুখ খুললেন বোন আলিমা খান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের শিগগিরই মুক্তির সম্ভাবনা দেখছেন না তার বোন আলিমা খান। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “বিচারকরা স্পষ্টভাবে চাপের মধ্যে রয়েছেন। মনে হচ্ছে ইমরান খানকে আরও কয়েক মাস জেলে রাখার পরিকল্পনা করা হয়েছে।”

বুধবার (১১ জুন) জিও নিউজের এক প্রতিবেদনে এসব কথা উঠে আসে।

আলিমা জানান, ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় ইমরানের সাজা স্থগিত চেয়ে করা আপিলের শুনানি নির্ধারিত হয়েছে ২৬ জুন। তিনি বলেন, “প্রতিবার বলা হচ্ছে পরের সপ্তাহে শুনানির তারিখ জানানো হবে। কিন্তু এবার আমরা সাফ জানিয়ে দিয়েছি—তারিখ না পাওয়া পর্যন্ত আর অপেক্ষা করব না।”

আন্দোলন প্রসঙ্গে আলিমা বলেন, ইমরান খান আন্দোলনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। “এই আন্দোলন থামানো যাবে না। আমাদের জন্য সব দরজা বন্ধ করে দেওয়া হয়েছে,” বলেন তিনি।

তবে আন্দোলনের নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি। তিনি বলেন, “ইমরান এবার জনগণকে শুধু ইসলামাবাদে নয়, সমগ্র পাকিস্তানে প্রতিবাদের ডাক দেবেন।”

আদিয়ালা কেন্দ্রীয় কারাগারের বাইরে দাঁড়িয়ে আলিমা আরও বলেন, “আমরা বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল, তবে সংহতি প্রকাশ করেও কাজ হচ্ছে না। দলীয় নেতৃত্বকে এখন সিদ্ধান্ত নিতে হবে—কীভাবে ইমরানের মুক্তি নিশ্চিত করা যায়।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইমরান খানের মুক্তি নিয়ে অনিশ্চয়তা পিটিআইয়ের আন্দোলনকে আরও বেগবান করতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...