28 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

যুক্তরাজ্যে সাইফুজ্জামানের সম্পদ জব্দে ড. ইউনূসকে অভিনন্দন জানালেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্ক:

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান। বৃহস্পতিবার (১২ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রশংসা জানান।

মারুফ কামাল লেখেন, “হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার সম্পদ জব্দের পর এবার যুক্তরাজ্যে হাসিনার সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সব সম্পদ জব্দ করল। এ ঘটনা নজিরবিহীন।”

তিনি আরও বলেন, “অভিনন্দন ড. মুহাম্মদ ইউনূসকে, এই সফল পদক্ষেপের জন্য। যারা এতদিন রাষ্ট্রীয় লুটপাট করেছে, আজ তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।”

ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সব সম্পত্তি জব্দ করেছে। এখন তিনি এসব সম্পদ বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের প্রায় ৯ কোটি পাউন্ড মূল্যের সম্পদও জব্দ করে এনসিএ।

চট্টগ্রামের প্রভাবশালী পরিবার থেকে উঠে আসা সাইফুজ্জামান চৌধুরী সাবেক আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ মন্ত্রী ছিলেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে সাইফুজ্জামানের সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারই প্রথমে অনুরোধ জানায়। সেই অনুরোধের ভিত্তিতেই এনসিএ এই পদক্ষেপ নেয় বলে জানা গেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...