27 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

অর্থ পাচারকারীদের সঙ্গে ‘সমঝোতার’ পথে সরকার!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্ক:

বিদেশে অর্থ পাচারে অভিযুক্ত ধনকুবেরদের সঙ্গে আর্থিক সমঝোতায় পৌঁছানোর কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গভর্নর জানান, অপেক্ষাকৃত কম গুরুতর মামলাগুলোর ক্ষেত্রে দেওয়ানি মামলা ও আর্থিক সমঝোতা হতে পারে ‘অন্যতম বিকল্প’। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে যেসব রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, তাদের কাছ থেকে সম্পদ পুনরুদ্ধারে সরকার ১০ কোটি ডলারের একটি আন্তর্জাতিক মামলা তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে।

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার ইতোমধ্যে আগের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ১১টি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে বিদেশি সংস্থাগুলোর সহায়তা চাওয়া হয়েছে।

সম্প্রতি এক অর্থনৈতিক শ্বেতপত্রে দাবি করা হয়, শেখ হাসিনার আমলে দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। গভর্নর মনসুর বলেন, আইনি লঙ্ঘন হালকা হলে অর্থ পুনরুদ্ধারের জন্য সমঝোতা করা হতে পারে।

লিটিগেশন ফান্ডিংয়ের মাধ্যমে মামলা পরিচালনার উদ্যোগে ইতিবাচক সাড়া মিলছে বলেও জানান তিনি। অস্ট্রেলিয়াভিত্তিক ফান্ডার অমনি ব্রিজওয়ে ইতোমধ্যে ঢাকায় এসে ১৬টির বেশি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে।

অধ্যাপক ইউনূস জানিয়েছেন, আগামী বছরের এপ্রিলেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...