27 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার কারণ জানালেন শান্ত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্ক:

শেষ পর্যন্ত টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার কারণ খোলাসা করলেন নাজমুল হোসেন শান্ত। দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনা চলছিল— কেন হঠাৎ দায়িত্ব ছাড়লেন শান্ত? বিসিবি থেকেও স্পষ্ট করে কিছু বলা হয়নি। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ সামনে রেখে মুখ খুললেন টাইগারদের টেস্ট অধিনায়ক।

শান্ত জানালেন, ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার জন্যই কুড়ি ওভারের ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। তার ভাষায়, ‘আমি নিজে থেকেই বোর্ডকে বলেছিলাম, টি-টোয়েন্টিতে আর নেতৃত্ব দিতে চাই না। কারণ তিন ফরম্যাটে খেলা হচ্ছে। নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে সময় পাচ্ছিলাম না।’

গত ডিসেম্বরে টি-টোয়েন্টি থেকে নেতৃত্ব ছাড়েন শান্ত। এরপর দায়িত্ব পান লিটন দাস। যদিও বাকি দুই ফরম্যাট থেকেও দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত। তবে বিসিবির অনুরোধে টেস্টে নেতৃত্ব ধরে রেখেছেন তিনি।

শান্তর অধিনায়কত্বে দল বেশ কিছু ভালো ম্যাচ খেললেও, তার নিজের ব্যাটিং নিয়ে ছিল তীব্র সমালোচনা। বিশেষ করে টি-টোয়েন্টিতে শান্ত ছিলেন ধারাবাহিক ব্যর্থতায়।

তিনি বলেন, ‘আমি চাচ্ছিলাম ব্যাটিংয়ে আরও কনট্রিবিউট করতে। দলের জন্য ভালো কিছু করতে। মনে করি, সামনে ভালো সুযোগ এলে আমি আরও ভালোভাবে অবদান রাখতে পারব।’

 

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...