31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ: ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আশিকের উদ্যোগ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্ক:

রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১১ জুন) বিকেল ৪টায় উপজেলার চাম্বল বাজার এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবিকে কেন্দ্র করে এ কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুফিজুর রহমান আশিক। বৈরী আবহাওয়া উপেক্ষা করে লিফলেট বিতরণকালে আশিক বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবিধান সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জনগণকে সম্পৃক্ত করা জরুরি। এজন্য আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছাতে হবে।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসনের কারণে দেশের সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। এই অবস্থা থেকে জাতিকে রক্ষা করতে হলে তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নের কোনো বিকল্প নেই।”

লিফলেট বিতরণে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। নেতারা দাবি করেন, সরকারের দমন-পীড়নের মধ্যেও তারা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবেন।

এই কর্মসূচির মাধ্যমে বাঁশখালীর সাধারণ মানুষের মধ্যে বিএনপির ৩১ দফা দাবির মূল বক্তব্য তুলে ধরা হয়। নেতারা জানান, দেশের অন্যান্য এলাকাতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...