31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

সান্তাহারে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বগুড়া প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহার শহর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতারা। গতকাল বুধবার রাতে সান্তাহার মাইক্রোস্ট্যান্ড এলাকার প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ।

প্রধান অতিথির বক্তব্যে সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, “সাংবাদিক সমাজ জাতির দর্পণ। তাঁরা সত্য তুলে ধরে সমাজকে সচেতন করেন। ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে আমরা আজ এখানে একত্রিত হয়েছি, পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।”

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, যুবদল নেতা সোহেল, ছাত্রদল নেতা হযরত আলী প্রমুখ।

এছাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আমিনুল জুয়েল, যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতোয়ার হোসেনসহ আরও অনেকে সভায় বক্তব্য দেন।

সভায় স্থানীয় সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যপ্রবাহে বাধা এবং রাজনৈতিক পরিবেশে সাংবাদিকদের ভূমিকা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি ছিল উন্মুক্ত আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...