31 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

ড. ইউনূসের সঙ্গে আলোচনার পথে তারেক রহমান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ বৈঠকে অংশ নিতে লন্ডনের ডরচেস্টার হোটেলের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ১টায় যুক্তরাজ্যের কিংস্টন এলাকার নিজ বাসা থেকে হোটেলের পথে যাত্রা করেন তিনি। স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের বরাতে সেলের সদস্য শায়রুল কবির জানান, তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সূত্র বলছে, এই বহুল প্রতীক্ষিত বৈঠকটি সম্পূর্ণ ‘ওয়ান টু ওয়ান’ হবে। এতে কোনো তৃতীয় পক্ষ উপস্থিত থাকবে না।

বৈঠকে মূল আলোচ্য বিষয় হতে পারে আসন্ন জাতীয় নির্বাচনের সময়সূচি, বিচার ব্যবস্থার সংস্কার, প্রশাসনের নিরপেক্ষতা এবং বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মামলাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই আলোচনাকে দেখছেন একটি ইতিবাচক সম্ভাবনার দিক থেকে। শায়রুল কবির বলেন, “তারেক রহমান আশাবাদী মনোভাব নিয়ে ড. ইউনূসের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন।”

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...