27 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক ঘিরে বিএনপি সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্ক:

যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বহু প্রতীক্ষিত বৈঠককে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে লন্ডনের পার্ক লেন এলাকার ডোরচেস্টার হোটেল ঘিরে ছিল বিএনপি সমর্থকদের উপচে পড়া ভিড় ও উচ্ছ্বাস।

লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) বৈঠক শুরুর ঠিক আগে হোটেলে পৌঁছান তারেক রহমান। আগমনের মুহূর্তে উপস্থিত নেতাকর্মীরা হাততালি ও স্লোগানে তাকে স্বাগত জানান। তারেক রহমানও হোটেল প্রবেশের আগে বাইরে অপেক্ষমাণ কর্মীদের উদ্দেশে হাত নাড়িয়ে অভিবাদন জানান।

হোটেল চত্বরে নেতাকর্মীদের হাতে ছিল তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি, ব্যানার এবং দলের পতাকা। নিরাপত্তা কারণে কেউ সামনে যেতে না পারলেও দূর থেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকেরা।

বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, এই বৈঠক ‘ওয়ান টু ওয়ান’ এবং সম্পূর্ণ রুদ্ধদ্বার। বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর ১টায় যুক্তরাজ্যের কিংস্টনে নিজ বাসা থেকে রওনা হন তারেক রহমান।

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক আগামী নির্বাচনের পূর্বে দেশের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...