27 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

ভারতে বিমান বিধ্বস্ত : এক যাত্রীর প্রাণে রক্ষা পাওয়া অস্বাভাবিক ঘটনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের আহমেদাবাদে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমান থেকে মাত্র একজন যাত্রী কী করে বেঁচে গেলেন, তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিমান পরিবহন বিশেষজ্ঞরা।
বিমানটিতে ক্রু সহ ২৪২ জন মানুষ থাকলেও ব্রিটিশ নাগরিক বিশোয়াসকুমার রমেশই একমাত্র জীবিত রয়েছেন।
তবে তার ঠিক পাশের আসনেই বসা তারই ভাই বৃহস্পতিবারের ওই ঘটনায় মারা গেছেন বলে বিবিসিকে নিশ্চিত করেছে যুক্তরাজ্যে বসবাসকারী তাদের পরিবার।
ক্র্যানফিল্ড ইউনিভার্সিটির বিমান পরিবহন ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক গাই গ্রেটন বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে বলেছেন, ‘এরকম ঘটনা প্রায় শোনাই যায়নি আগে।

তার কথায়, ‘আধুনিক বিমান এমনভাবে ডিজাইন করা হয়, যাতে সেটি ক্র্যাশ করলেও প্রত্যেকেরই জীবিত থাকার প্রভূত সুযোগ থাকে।’

সেজন্যই, ‘হয় প্রচুর সংখ্যক যাত্রী জীবিত থাকবেন অথবা দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি হবে যে কাউকেই আর জীবিত উদ্ধার করা যাবে না। সেদিক থেকে এটা সত্যিই অস্বাভাবিক ঘটনা।’

তার ধারণা রমেশ যে আসনে বসেছিলেন, বিমান ভেঙে পড়ার পরে সেই ১১ নং আসনটিসহ তিনি বাইরে ছিটকিয়ে পড়েছিলেন।

তখনও রমেশ আসনেই বসা অবস্থায় ছিলেন সম্ভবত।
গ্রেটন বলছেন, এই ব্যক্তিটি ‘অবিশ্বাস্য রকমের ভাগ্যবান’।
বিমানে বিশোয়াসকুমার রমেশের আসন ছিল ১১এ। তার পাশেই ইমারজেন্সি এক্সিট।
- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...