32 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

কারিশমার সাবেক স্বামী কত টাকার সম্পদ রেখে গেছেন?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

গত বৃহস্পতিবার লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ও ভারতীয় শিল্পপতি সঞ্জয় কাপুর। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। দীর্ঘদিন ভারতীয় শিল্প-অঙ্গনে সক্রিয় সঞ্জয়ের সম্পদের পরিমাণ নিয়ে এখন কৌতূহল বেড়েছে।

২০০৩ সালে কারিশমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সঞ্জয় কাপুর। প্রায় ১৪ বছর দাম্পত্য জীবন কাটানোর পর ২০১৬ সালে তারা বিচ্ছেদ করেন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান—সামাইরা ও কিয়ান। বিচ্ছেদের পর সঞ্জয় মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন এবং তাদের ঘরেও সন্তান রয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জয়ের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ১.২ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার ৩০০ কোটি রুপি। ফোর্বস সাময়িকীর জরিপে তিনি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ২৭০৩ নম্বরে ছিলেন।

সঞ্জয় কাপুর ছিলেন অটোমোটিভ যন্ত্রাংশ প্রস্তুতকারী বহুজাতিক সংস্থা সোনা কমস্টারের চেয়ারম্যান। সোনা কমস্টারের বাজারমূল্য ছিল প্রায় ৪০ হাজার কোটি রুপি। প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষ গাড়ি প্রস্তুতকারকদের জন্য যন্ত্রাংশ সরবরাহ করত এবং বৈদ্যুতিক গাড়ির খাতে ভারতের অগ্রগামী প্রতিষ্ঠান।

বিচ্ছেদের পরও সঞ্জয় সামাইরা ও কিয়ানের জন্য ১৪ কোটির বন্ড রেখে যান এবং পৈতৃক বাড়ি কারিশমার নামে করে দেন। সন্তানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছিলেন তিনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...