32 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

জাফলংয়ে উপদেষ্টাদের গাড়ি আটকে বিক্ষোভকারীদের স্লোগান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেছেন বালু ও পাথর শ্রমিকরা। শনিবার (১৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি, জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ হলে তারা কর্মসংস্থান হারাবেন।

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে জাফলং পরিদর্শন শেষে ফিরছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় শ্রমিকরা তাদের গাড়িবহর ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন এবং পাশে পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন।

পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপদেষ্টাদের গাড়ি নিরাপদে হরিপুর গেস্ট হাউসে পৌঁছে দেয়। গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, ‘আকস্মিকভাবেই শ্রমিকরা রাস্তা আটকে দেয়। পরে তাদের সরিয়ে দেওয়া হয়।’

ঘটনার আগেই জাফলংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘জাফলং একটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানকার পাথর উত্তোলন বন্ধ করে বিকল্প কর্মসংস্থান তৈরির জন্য আমরা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি।’

উল্লেখ্য, সিলেটের জাফলং দীর্ঘদিন ধরেই পাথর উত্তোলন ও পরিবেশ ধ্বংসের কারণে আলোচিত। উপদেষ্টাদের এই সফরের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...