30 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

সিলেটে পাথর কোয়ারির লিজ বন্ধ হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

সিলেট অঞ্চলে আর কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (১৪ জুন) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রিজওয়ানা হাসান বলেন, “সিলেটের প্রকৃতি নান্দনিক ও নৈসর্গিক। এই এলাকার পরিবেশ সংরক্ষণ করতে হলে আর কোনো পাথর উত্তোলন চলবে না। জাফলং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে চিহ্নিত। আমরা এখানে পরিবেশবান্ধব পর্যটন গড়ে তুলতে চাই।”

তিনি আরও জানান, যেসব শ্রমিক পাথর উত্তোলনে যুক্ত, তাদের বিকল্প কর্মসংস্থানের বিষয়ে সরকার ইতিমধ্যে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শুরু করেছে। “আমরা চাই, স্থানীয় মানুষজন যেন পর্যটন খাতের বিকাশের সঙ্গে সম্পৃক্ত হয়ে উপকার পান।”

এর আগে উপদেষ্টা দল জাফলংয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় সঙ্গী ছিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে ফেরার পথে শ্রমিকদের একাংশ গাড়িবহর আটকে বিক্ষোভ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেট অঞ্চলে পাথর উত্তোলন ঘিরে দীর্ঘদিন ধরেই পরিবেশ ধ্বংসের অভিযোগ রয়েছে। একদিকে স্থানীয় শ্রমিকদের জীবিকার প্রশ্ন, অন্যদিকে পরিবেশ রক্ষার দায়—এই দ্বন্দ্বের মধ্যেই চলছে প্রশাসনের নানা উদ্যোগ। উপদেষ্টার এই ঘোষণার পর নতুন করে শুরু হতে পারে আলোচনার ঝড়।

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...