32 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক ফাঁদে যুবকের মর্মান্তিক মৃত্যু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর বাগমারা উপজেলার মোহনপুর গ্রামে শিয়াল মারার উদ্দেশ্যে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে উপজেলার একটি পোলট্রি খামারের পাশে নিহত আবদুল মমিনের (৩৮) মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় ও নিহতের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, আবদুল মমিন মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং অবিবাহিত ছিলেন। তিনি প্রায়ই রাতের বেলায় একা ঘুরতে বের হতেন। শুক্রবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর ফিরে আসেননি। শনিবার সকালে স্থানীয়রা একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে তাঁর নিথর দেহ খামারের পাশ থেকে উদ্ধার করেন।

পোলট্রি খামারের মালিক ইউসুফ আলী বলেন, “ঈদ সামনে রেখে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। কয়েক দিন আগে এক রাতে ৫০টির বেশি মুরগি শিয়ালের আক্রমণে মারা গেছে। তাই রক্ষা করার জন্য রাত ১২টার পর থেকে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পাতা হয়।”

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, “মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঘটনায় এলাকাবাসী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...