32 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

হিলিতে শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যুবকসহ পুলিশের অভিযানে আটক ১১

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুরে পাকা আম খাওয়ানোর লোভ দেখিয়ে (৬) বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজার রহমান (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় ওই শিশুর অভিভাবক কৌশলে অভিযুক্তকে বাড়িতে ডেকে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের পূর্বক আটক আসামীকে জেল হাজতে প্রেরণ করেছেন।

এছাড়া পুলিশের নিয়মিত অভিযানে সাজা প্রাপ্ত, জুয়া খেলার অপরাধ ও ওয়ারেন্ট মূলে নারী ও পুরুষ সহ ১০ জনকে আটক করেছে পুলিশ। আজ উপজেলার আলিহাট ইউনিয়নের পল্লিতে এ ঘটনা ঘটে।

আটককৃত আসামীরা হলেন ইকবাল হোসেন, মোঃ বাবু মিয়া, মোছাঃ রনি বেগম, মোছাঃ নাসিমা বেগম, আলমগীর কাজী, মামুনুর রশিদ, জাকির হোসেন, মজির আলী, ইকবাল সরকার, জসিম উদ্দিন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার এজাহার সুত্রে জানাগেছে, শুক্রবার দুপুরের দিকে বাড়ি অদুরে একটি  আমবাগানে খেলা করছিল শিশুটি। পরে শিশুটির প্রতিবেশী পাকা আম খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।

পরে সন্ধ্যার দিকে শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে কৌশলে অভিযুক্ত কে বাড়িতে ডেকে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসেন।

এবিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। থানায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...