31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

সঞ্জয় কাপুরের রেখে যাওয়া সম্পদ থেকে কী পাবে কারিশমার ছেলে-মেয়ে?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

প্রয়াত ভারতীয় শিল্পপতি সঞ্জয় কাপুর রেখে গেছেন বিপুল সম্পদ। বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী এই ব্যবসায়ী মৃত্যুকালে ছিলেন প্রায় ৪০ হাজার কোটি টাকার মালিক। তবে তার মৃত্যুর পর এই সম্পদের কতটা পাবেন কারিশমার সন্তানরা, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, সঞ্জয়ের মোট সম্পদের মধ্যে নগদ ও স্থাবর মিলিয়ে রয়েছে প্রায় ১০ হাজার ৩০০ কোটি রুপির সম্পদ, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ১৪ হাজার কোটি টাকার কাছাকাছি। তিনি ছিলেন সোনা কমস্টারের চেয়ারম্যান এবং একটি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কর্ণধার।

সঞ্জয়ের সঙ্গে কারিশমার বিবাহবিচ্ছেদ হয় ২০১৬ সালে। বিচ্ছেদের সময়ই আইনি প্রক্রিয়ায় কারিশমা ও সন্তানদের ভবিষ্যতের জন্য সম্পদ বরাদ্দ করে দেন তিনি।

জানা গেছে, সন্তানদের ভরণপোষণের জন্য ১৪ কোটি রুপির একটি বন্ড কিনে দেন সঞ্জয়, যার সুদ থেকে কারিশমা প্রতি মাসে পান ১০ লাখ রুপি। এছাড়া কারিশমাকে দেওয়া হয় সঞ্জয়ের বাবার বাড়ি, যা তখন খোরপোষ হিসেবে নির্ধারিত হয়।

তবে মৃত্যুকালে মূল সম্পত্তির উত্তরাধিকার হবেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেবের সন্তানরা। প্রিয়ার ঘরের সন্তানসহ তাদের ছেলে আজারিয়াসের জন্যই নির্ধারিত হচ্ছে সিংহভাগ সম্পদ।

সঞ্জয়ের সঙ্গে কারিশমার সম্পর্কে শুরুতে দূরত্ব থাকলেও, পরবর্তী সময়ে তারা সন্তানের স্বার্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...