31 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

ইসরায়েলি হামলায় ইরানের ১২ শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের বিরুদ্ধে চালানো বিমান হামলায় অন্তত ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। শনিবার (১৪ জুন) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে পরিচালিত এই হামলায় ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে যুক্ত অন্তত ৯ জন শীর্ষ বিজ্ঞানী নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে আরও বলা হয়েছে, নতুন হামলায় আরও তিনজন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। ফলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এই হামলার মাধ্যমে ইরানের গণবিধ্বংসী অস্ত্র তৈরির সক্ষমতায় বড় ধরনের আঘাত হানা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত নিখুঁতভাবে এই হামলা চালানো হয় বলে জানানো হয়।

নিহত বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন— পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ ফেরেইদুন আব্বাসি, পদার্থবিজ্ঞানী মোহাম্মদ মেহদি তেহরানচি, রসায়ন প্রকৌশলী আকবর মোতালেবি জাদেহ, পদার্থবিজ্ঞানী আমির হাসান ফাখাহি ও মানসুর আসগারি, রিঅ্যাক্টর বিশেষজ্ঞ আব্দ আল-হামিদ মিনোশেহর, প্রকৌশলী আলী বাখৌয়েই কাতিরিমি, এবং আরও অনেকে।

ইসরায়েল বলছে, এই বিজ্ঞানীরা মোহসেন ফাখরিজাদেহর পরবর্তী প্রজন্মের মূল চালিকা শক্তি ছিলেন। উল্লেখ্য, ২০২০ সালে ইসরায়েলি হামলায় নিহত হন ‘ইরানের পারমাণবিক প্রকল্পের জনক’ মোহসেন ফাখরিজাদেহ।

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...