31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ইরান হরমুজ প্রণালী বন্ধের ইঙ্গিত, তেলের বাজারে উদ্বেগ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ করার সম্ভাবনা নিয়ে ইরান ‘গভীর পর্যালোচনা’ করছে। দেশটির পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের সদস্য ইসমাইল কোসারির বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়। খবর দিয়েছে আল-জাজিরা।

ওমান ও ইরানের মধ্যবর্তী এই প্রণালী দিয়ে বিশ্বের তেলের বড় অংশ পরিবহন হয়। এরই মধ্যে বন্ধের হুমকির কারণে বৈশ্বিক তেল বাজারে দাম বেড়ে গেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ভূরাজনৈতিক বিশ্লেষক তৌফিক রহিম আল-জাজিরাকে বলেন, ইসরাইল এখনও ইরানের তেল অবকাঠামোতে হামলা চালায়নি, তবে যদি চালায়, তাহলে প্রভাব ভয়াবহ হবে। হরমুজ প্রণালী বন্ধ হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বে জ্বালানি সরবরাহ বিপর্যস্ত হবে বলে তিনি সতর্ক করেন।

এদিকে, শনিবার ইসরাইলি সামরিক বাহিনী একাধিক ইরানি স্থাপনায় হামলা চালিয়েছে। সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, ৪০টির বেশি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলার সময় তারা তেহরানের আকাশেও অবাধে অভিযান চালিয়েছে।

ডেফরিন বলেন, “তেহরান আর নিরাপদ নয়, আমাদের নিয়ন্ত্রণ তেহরানের আকাশেও বিস্তৃত।” হামলায় এ পর্যন্ত ৮০ জন ইরানি নিহত হয়েছেন, আহত ৩২০ জন। ইরানের হামলায় ইসরাইলের চারজন আহত হয়েছেন বলে আল-জাজিরা জানায়।

বিশ্ব আজ উত্তেজনার মধ্য দিয়ে পরিস্থিতির উন্নতি ঘটার জন্য অপেক্ষায় রয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...