31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় ৭ জনে করোনাভাইরাস শনাক্ত, নতুন কোনো মৃত্যু হয়নি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের নমুনা পরীক্ষায় সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় পাঁচজন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪০১ জনে। এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা রয়েছে ২৯ হাজার ৫০২ জন।

দেশে মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৫.০৪ শতাংশ। এ সময়ে নমুনা পরীক্ষা সংখ্যা ছিল কম।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর, ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যু ঘটে। এরপর ২০২১ সালের আগস্টে করোনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি হয়। ৫ ও ১০ আগস্ট দুই দিনে ২৬৪ জন করে মারা যান।

বর্তমানে করোনার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে জনসমাগম এড়ানো এবং মাস্ক ব্যবহারে গুরুত্ব দিতে হবে। সরকার ও স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত করোনা সংক্রান্ত তথ্য প্রদান করে যাচ্ছে। করোনার ঝুঁকি এখনও কমেনি, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...