31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে নিহার দুই নাটক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা নাটক জগতে মাত্র কয়েক মাসের মধ্যেই নিজের অবস্থান শক্ত করেছেন। তার অভিনীত নাটক ‘আশিকি’ গত ঈদে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ স্থান দখল করে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সিএমভির ইউটিউব চ্যানেলে ৮ জুন রাতে মুক্তি পায় নাটকটি, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১ কোটি বারের বেশি দর্শক দেখেছে এটি।

‘আশিকি’ নাটকে নিহার সঙ্গে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান। ইমরোশ শাওনের পরিচালনায় নাটকটি দর্শকদের মন জয় করেছে। এছাড়া নিলয়-হিমি অভিনীত ‘কোটি টাকার চেয়ারম্যান’ ও ইয়াশ-মালাইকা চৌধুরী অভিনীত ‘ক্ষতিপূরণ’ নাটকগুলোও ইউটিউব ট্রেন্ডিংয়ে অবস্থান করছে।

সেই ধারাবাহিকতায়, নিহা অভিনীত আরেক নাটক ‘ঘ্রাণ’ মুক্তি পায় ‘ধূপছায়া’ এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে ১০ জুন। মাত্র দুই দিনে তিন মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে নাটকটি। ঈদের নাটকের মধ্যে ‘ঘ্রাণ’ স্থান পেয়েছে চতুর্থ স্থানে, আর সামগ্রিক ইউটিউব কনটেন্টের বিচারে এটি রয়েছে ৮ নম্বরে।

‘ঘ্রাণ’ নাটকটি পরিচালনা করেছেন মাশরিকুল আলম, যেখানে নিহার পার্টনার হিসেবে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।

নিহা বলেন, “ঈদে আমার নাটক ‘আশিকি’ ও ‘ঘ্রাণ’ দর্শকদের ভালো লেগেছে, এটা আমার জন্য বড় আশীর্বাদ। এত কম কাজ করেও দর্শকরা আমার নাটক দেখছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ।”

নিহার নাটকগুলো আজকের দিনে তরুণ দর্শকদের অন্যতম পছন্দের কনটেন্টে পরিণত হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...