31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৮ লাখ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার দিনে ঢাকামুখী মানুষের ঢল নামে। এতে উত্তরের প্রবেশদ্বার হিসেবে খ্যাত যমুনা সেতুতে দেখা যায় তীব্র যানজট। শনিবার (১৪ জুন) এই দিনটিতেই সেতু কর্তৃপক্ষ রেকর্ড পরিমাণ টোল আদায় করেছে—৩ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ১৮ হাজার ২৬৬টি, যেগুলো থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ২০০ টাকা। আর ঢাকামুখী যানবাহনের সংখ্যা ছিল ৩৩ হাজার ৩২৯টি। এদের কাছ থেকে আদায় হয়েছে ২ কোটি ৩ লাখ ৮৪ হাজার ৫০ টাকা।

ঈদের আগে যেমন ঘরমুখো মানুষের ভিড়ে যাত্রা বিঘ্নিত হয়েছিল, ঈদের পর ফিরতি যাত্রাও ছিল ভোগান্তিপূর্ণ। শনিবার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক এবং সেতুর পশ্চিম পাড়ের সিরাজগঞ্জ মহাসড়কে দেখা গেছে যানজট ও ধীরগতির গাড়ির সারি। ফলে যাত্রীদের যেমন ভোগান্তি হয়েছে, তেমনি অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খেয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

এর আগের ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত) সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৯ হাজার ১৮২টি যানবাহন, আর আদায় হয়েছে ৩ কোটি ৪৩ লাখ টাকার বেশি।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...