32 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

মধ্যপ্রাচ্য সংঘাতে কোনও সামরিক ভূমিকা নেবে না অস্ট্রেলিয়া

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে অস্ট্রেলিয়া কোনও সামরিক ভূমিকা নেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

সম্প্রতি ইসরাইল ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত হয়ে ওঠে অঞ্চলটি। ইসরাইলের রাজধানী তেল আবিব ও জেরুজালেমে হামলার পাশাপাশি ইরানের দুটি তেল স্থাপনায় আগুন ধরে যায়। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্য ইতোমধ্যে যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।

তবে কানাডায় অনুষ্ঠেয় জি৭ সম্মেলনে যোগদানের পথে যুক্তরাষ্ট্রের সিয়াটলে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, “এই সংঘাতে অস্ট্রেলিয়ার কোনও সামরিক ভূমিকা নেই। আমাদের কাছে প্রতিরক্ষা সহায়তা চেয়ে কোনো অনুরোধও আসেনি।”

তিনি আরও বলেন, “আমি মনে করি না অস্ট্রেলিয়াকে এমন কোনও অনুরোধ জানানো হবে। তবে আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করে যাব।”

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত অস্ট্রেলিয়ান নাগরিকদের সহায়তা দেওয়া হচ্ছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে সরকার।

বিশ্বে বেড়ে চলা ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার নীতিতে অটল থাকার কথা বলেছে অস্ট্রেলিয়া সরকার।

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...