31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ড. ইউনূস-তারেক বৈঠকের পর রাজনীতিতে স্বস্তির ইঙ্গিত: রিজওয়ানা হাসান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর দেশের রাজনীতিতে স্বস্তির পরিবেশ ফিরেছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৫ জুন) ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

লন্ডনে অনুষ্ঠিত সেই বৈঠক ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, “আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ অবস্থান থেকে কথা বলবে। যদি তাদের কিছু বলার থাকে, তারা নিশ্চয়ই প্রধান উপদেষ্টার সঙ্গেই বলবেন।”

নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে সরকারের ‘টানাপোড়েন’ প্রসঙ্গে তিনি বলেন, “আসলে তেমন কিছু ছিল বলেই আমি মনে করি না। রাজনীতি, গণতন্ত্র বা নির্বাচন—সবকিছুতেই সংলাপের প্রয়োজন। সংলাপ হচ্ছে, এটাই ইতিবাচক।”

তিনি আরও বলেন, “রাজনীতি হচ্ছে আলোচনার জায়গা। কারও সঙ্গে যদি মতপার্থক্য থাকে, সেটা সংলাপের মাধ্যমে মিটিয়ে নেওয়াই উত্তম। আমি আশা করি, রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই মনোভাব থাকবে।”

প্রসঙ্গত, সম্প্রতি লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। অনেকে একে সম্ভাব্য সমঝোতার সূচনা হিসেবেও দেখছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...