32 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

শাকিবের ‘তাণ্ডব’ পাইরেসির কবলে, তদন্তে নেমেছে নির্মাতা দল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

শাকিব খান অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘তাণ্ডব’ মুক্তির পর প্রেক্ষাগৃহে দর্শকের উপচে পড়া ভিড়। তবে এই সাফল্যের মাঝেই বড় ধাক্কা খেল ছবিটি। অনলাইনে ছড়িয়ে পড়েছে সিনেমার পাইরেটেড এইচডি সংস্করণ।

শুক্রবার রাত থেকেই টেলিগ্রামের বিভিন্ন চ্যানেল, ইউটিউব ও কিছু ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি। পরবর্তীতে ইউটিউব থেকে কিছু ভিডিও সরিয়ে নেওয়া হলেও, অন্যান্য মাধ্যমে এখনো রয়েছে পাইরেটেড কপি।

নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই–এর কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা পাইরেসি ঠেকাতে আন্তর্জাতিক একটি সাইবার মনিটরিং সংস্থা নিয়োগ করেছি। যেসব পেজ বা চ্যানেল থেকে পাইরেটেড লিংক ছড়ানো হচ্ছে, সেগুলো বন্ধ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।’

তবে তিনি মনে করেন, পাইরেসির কারণে ব্যবসায়িক ক্ষতি হবে না। ‘তুফান’-এর অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘দর্শক জানে, হলে সিনেমা দেখার অভিজ্ঞতা আলাদা। পাইরেসি থামাতে না পারলেও দর্শক হলে আসছেন।’

পরিচালক রায়হান রাফী যদিও এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি, তবে ধারণা করা হচ্ছে, ছবিটির বিদেশি প্রদর্শনী থেকেই পাইরেটেড সংস্করণ ফাঁস হয়েছে।

প্রথম দিন থেকেই ‘তাণ্ডব’ দেশজুড়ে ভালো সাড়া ফেলেছে। একদিকে সিঙ্গেল স্ক্রিনে হাউসফুল, অন্যদিকে মাল্টিপ্লেক্সেও টিকিটের চাহিদা তুঙ্গে। এতে শাকিবের পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশোসহ অনেকে।

- Advertisement -spot_img
সর্বশেষ

স্বামীর দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুতে দাফনে অংশ নেওয়ার জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনি। আগামীকাল বৃহস্পতিবার...