31 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

চীন ইসরায়েলের হামলাকে ‘বর্বরতামূলক’ আখ্যা দিলো

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পৃথকভাবে ইসরায়েল ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন। ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে ‘বর্বর’ হিসেবে আখ্যায়িত করে তীব্র সমালোচনা করেন তিনি। একই সঙ্গে ইরানের সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে চীন সমর্থন করার কথাও জানান। রোববার (১৫ জুন) আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সায়ারের সঙ্গে আলাপে ওয়াং ই বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের ওপর সামরিক হামলা চালিয়েছে। চীন স্পষ্টভাবে এই হামলাকে প্রত্যাখ্যান করছে।

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় যখন ইরানের পারমাণবিক ইস্যুর কূটনৈতিক সমাধান খুঁজছে, তখন এই ধরনের হামলা পরিস্থিতি আরও জটিল করে তুলবে।” ওয়াং ই জোর দিয়ে বলেন, “শক্তি প্রয়োগ কোনো টেকসই শান্তি আনতে পারে না।”

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের হামলা ‘বর্বরতা’ এবং ‘বিপজ্জনক নজির’, যা ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ড অখণ্ডতার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

বিশ্বব্যাপী উত্তেজনার মধ্যেই চীনের এই কড়া বার্তা আন্তর্জাতিক মঞ্চে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

অশ্লীল কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারসহ গ্রেপ্তার ২, বাবা মামলায় আসামি

অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে সুমাইয়া সাঈদ (২৫) নামের এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও তার...