31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ইরানে স্টারলিংক চালুর ঘোষণা দিলেন ইলন মাস্ক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান সরকারের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার প্রেক্ষাপটে দেশটিতে স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সংযোগ চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

শনিবার রাত ১টা ৪ মিনিটে ইলন মাস্ক তার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্টে জানিয়েছেন, ‘দ্য বিমস আর অন’—অর্থাৎ স্টারলিংকের সিগনাল চালু রয়েছে। এই তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

এর আগে শুক্রবার ইরানের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছিল, চলমান উত্তেজনার কারণে দেশজুড়ে ইন্টারনেট সেবায় ‘অস্থায়ী সীমাবদ্ধতা’ আরোপ করা হয়েছে। এতে দেশটির তেহরানসহ বিভিন্ন অঞ্চলের নাগরিকরা বাইরের সংবাদ ও তথ্যের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ইরানি সাধারণ মানুষ আন্তর্জাতিক সংবাদসহ প্রয়োজনীয় তথ্য থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে ইলন মাস্কের স্টারলিংক সেবা এই সংকট নিরসনে বিকল্প পথ হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।

স্টারলিংক হলো স্পেসএক্সের মালিকানাধীন একটি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা বিশ্বের প্রত্যেকটি প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম। ইরানে এই সেবার মাধ্যমে ইন্টারনেট পুনরায় চালু হলে নাগরিকরা তথ্য ও সংবাদ গ্রহণে আবারও সচল হতে পারবে।

বিশ্লেষকরা বলছেন, ইন্টারনেট বন্ধ রেখে সরকারের তথ্য নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থ করতে পারে এই ধরনের স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। তবে এতে রাজনৈতিক উত্তেজনাও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...