30 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ঘুষে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ টিউলিপের ঢাকার ৫ ঠিকানায় দুদকের তলবের চিঠি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ফের তলব করেছে দুদক। ঘুষ হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ঢাকার পাঁচটি ঠিকানায় তলবের চিঠি পাঠিয়েছে সংস্থাটি। সেইসঙ্গে স্থানীয় থানাগুলোয়ও চিঠি পাঠিয়ে তাঁকে অবহিত করতে বলা হয়েছে।

রোববার টিউলিপের ঢাকার মোহাম্মদপুর জনতা হাউজিং সোসাইটি লিমিটেড, ঢাকার ধানমন্ডির দুটি ঠিকানা ও গুলশানের দুটি ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে বলে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানান। তিনি বলেন, এসব চিঠি সংশ্লিষ্ট থানা ও রেজিস্ট্রি ডাকের মাধ্যমে পাঠানো হয়েছে। পাশাপাশি দুদক কর্মকর্তারা সরাসরি গিয়ে সংশ্লিষ্ট ঠিকানাগুলোর প্রকাশ্য স্থানে চিঠিগুলো ঝুলিয়ে এসেছেন।

 

দেশে এসব নোটিশ পাঠানো হলেও ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ থাকেন যুক্তরাজ্যে। তাঁর বক্তব্য জানতে চেয়ে দুদক নোটিশে বলেছে, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শোনা ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে এ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে।’

এর আগে গত ১৪ মে টিউলিপকে ডেকেছিল দুদক। ওই তলবের চিঠি তিনি পাননি বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করেছেন।

দুর্নীতির অভিযোগ নিয়ে সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন দেশটির লেবার এমপি টিউলিপ। তিনি লন্ডনের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট আসনের এমপি। স্টারমারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ রয়েছে। তবে টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন। গুলশানের একটি প্লট ‘অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা’ করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে গত ১৫ এপ্রিল মামলা করে দুদক।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...