27 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

জি-৭ সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রে ফিরছেন ট্রাম্প

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল সংঘাতের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে জি-৭ সম্মেলন শেষ না করেই যুক্তরাষ্ট্রে ফিরছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, সোমবার নির্ধারিত সময়ের এক দিন আগেই তিনি কানাডা থেকে দেশে ফিরবেন এবং জাতীয় নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক আহ্বান করবেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, “মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। প্রেসিডেন্ট সরাসরি তদারকির জন্য ওয়াশিংটনে ফিরছেন।”

এদিকে, ইরানের বিরুদ্ধে কড়া ভাষায় অভিযোগ এনেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, “আমি যে চুক্তিতে সই করতে বলেছিলাম, ইরান তা প্রত্যাখ্যান করেছে। এটা মানবজীবনের জন্য গভীর উদ্বেগের। ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না—এই বার্তা আমি বহুবার দিয়েছি।”

ট্রাম্প আরও বলেন, “মানবজীবনের অপচয় ঠেকাতে এখনই তেহরান ত্যাগ করুন।”

ফক্স নিউজের বরাত দিয়ে জানানো হয়, পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত একটি প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের কথা ভাবছে। ট্রাম্পের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকেরা বলছেন, জি-৭ সম্মেলন থেকে ট্রাম্পের আগাম প্রস্থান বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে।

- Advertisement -spot_img
সর্বশেষ

রিজিকে বরকত লাভে যে ৪ আমল করবেন

জীবন ধারণের জন্য রিজিক আল্লাহর অন্যতম বড় নিয়ামত। ইসলাম হালাল ও উত্তম পথে রিজিক অন্বেষণের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা...