27 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ, ট্রাইব্যুনালের বিজ্ঞপ্তি জারি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৭ জুন) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তারা পলাতক। এ অবস্থায় আগামী ৭ দিনের মধ্যে হাজির না হলে অনুপস্থিতিতেই তাদের বিচারকাজ চলবে।

এর আগে সোমবার ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালকে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী মঙ্গলবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আগামী ২৪ জুন মামলার পরবর্তী শুনানি হবে।

মামলার তৃতীয় আসামি, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সোমবার আদালতে হাজির ছিলেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

গত ১ জুন ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয়। অভিযোগে বলা হয়, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিরাপরাধ মানুষ হত্যার নির্দেশ ও পরিকল্পনায় নেতৃত্ব দেন তারা।

গত ১২ মে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। প্রতিবেদনে শেখ হাসিনাকে হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়।

আসামিদের অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম এগিয়ে নিতে আইনি প্রক্রিয়া শুরু করেছে ট্রাইব্যুনাল।c

- Advertisement -spot_img
সর্বশেষ

রিজিকে বরকত লাভে যে ৪ আমল করবেন

জীবন ধারণের জন্য রিজিক আল্লাহর অন্যতম বড় নিয়ামত। ইসলাম হালাল ও উত্তম পথে রিজিক অন্বেষণের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা...