28 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

কাব্য-অনিরুদ্ধ বিয়ে করছেন? ন্যাশনাল ক্রাশ জুটির গুঞ্জনে তোলপাড়!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

বিয়ে ঠিক হয়েই গেছে—সম্প্রতি এমন গুঞ্জনে সরগরম বলিপাড়া ও ক্রিকেট দুনিয়া। আলোচনার কেন্দ্রে সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মালকিন কাব্য মারান। কখনও ডিনারে, কখনও বিদেশ সফরে—দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় গুঞ্জন আরও পোক্ত হয়। বলা হচ্ছিল, খুব শিগগিরই চারহাত এক হতে চলেছে এই জুটি।

কিন্তু সেই সব জল্পনার অবসান ঘটালেন স্বয়ং অনিরুদ্ধ। এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লিখেছেন, ‘বিয়ে নাকি! আপনারা একটু শান্ত হোন। দয়া করে এইসব গুজব ছড়ানো বন্ধ করুন।’

তাঁর এই বক্তব্যেই স্পষ্ট, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই এই তারকা সুরকারের। যদিও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি কাব্য মারান।

সম্প্রতি ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল, অনিরুদ্ধ-কাব্যর সম্পর্ক নিয়ে কাব্যর বাবা কালানিধি মারানের সঙ্গে কথা বলেছেন রজনীকান্ত। এমনকি প্রেমের সম্পর্ক বিয়েতে রূপ নেবে বলেও দাবি করেছিল তারা।

তবে অনিরুদ্ধের বক্তব্যে আলোচনার মোড় ঘুরেছে। যদিও কাব্যের নীরবতা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি তিনি।

দুজনই তাঁদের বন্ধুত্বের দাবি করলেও, প্রেমের গুঞ্জন থেমে নেই। বিয়ের বিষয়টি সত্যি কি না—তা সময়ই বলে দেবে। তবে অনিরুদ্ধের ‘গুজব বন্ধ করুন’ পোস্টে আপাতত কিছুটা থমকে গেছে কাব্য-অনিরুদ্ধ বিয়ে কাহিনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...