28 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

সেনাপ্রধানের সঙ্গে গুম বিষয়ক জাতিসংঘ প্রতিনিধি দলের সাক্ষাৎ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের গুম বিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানোভস্কার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সোমবার (১৬ জুন) সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, সাক্ষাৎকালে গ্রাজিনা বারানোভস্কা অতীতে র‍্যাব, ডিজিএফআই, বিজিবিসহ বিভিন্ন সংস্থায় কর্মরত সেনা সদস্যদের বিরুদ্ধে ওঠা গুম সংক্রান্ত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

জবাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, এসব সংস্থায় কর্মরত সেনা সদস্যরা সেনাবাহিনীর নয়, বরং সংশ্লিষ্ট বাহিনীর অধীন থেকে দায়িত্ব পালন করেন। তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ ও জবাবদিহি সেসব সংস্থার কাঠামো অনুযায়ী হয়ে থাকে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকার রক্ষা ও বিচার প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো জাতীয় ও আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে সেনাবাহিনী।

এ সময় তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনে ভূমিকার কথাও তুলে ধরেন। গ্রাজিনা বারানোভস্কা প্রতিনিধি দলের পক্ষ থেকে সেনাবাহিনীর সহযোগিতার প্রশংসা করেন।

সাক্ষাৎ শেষে দুই পক্ষ ভবিষ্যতেও তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...