29 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

শান্তর শতকে গল টেস্টে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

গল টেস্টে প্রথম সেশনেই বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ইনিংসের শুরুতে মাত্র ৪৫ রানের মধ্যে হারিয়ে ফেলে তিন উইকেট। কিন্তু হাল ধরলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে গড়েছেন চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১৯৪ রানের জুটি।

এই জুটিতে ভর করেই ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। দীর্ঘ দেড় বছরের অপেক্ষার পর অবশেষে টেস্টে তিন অঙ্কের দেখা পেয়েছেন শান্ত। ২০২ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি, যা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়। শতকে পৌঁছানোর পথে হাঁকিয়েছেন ১১টি চারের সঙ্গে একটি চোখধাঁধানো ছক্কা।

শেষবার শান্ত টেস্ট সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালের ২৮ নভেম্বর, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর প্রায় ১৯ মাসের অপেক্ষা। গলে সেই হতাশার অবসান ঘটালেন ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।

প্রথম সেশনে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে শান্ত-মুশফিক জুটি দৃঢ়তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মুশফিকও আছেন দুর্দান্ত ছন্দে, সেঞ্চুরির দোরগোড়ায় ৮৭ রানে অপরাজিত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, প্রথম ইনিংসে ৭৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩৯ রান। ব্যাট হাতে অগ্রসর হচ্ছেন শান্ত (১০১*) ও মুশফিক (৮৭*)।

গল টেস্টে এখন চালকের আসনে বাংলাদেশ।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

রিজিকে বরকত লাভে যে ৪ আমল করবেন

জীবন ধারণের জন্য রিজিক আল্লাহর অন্যতম বড় নিয়ামত। ইসলাম হালাল ও উত্তম পথে রিজিক অন্বেষণের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা...