29 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

পাকিস্তানি অভিনেত্রীর জল্পনায় তোপের মুখে দিলজিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

পাকিস্তানি শিল্পীদের নিয়ে ভারতীয় বিনোদন জগতে বিতর্ক যেন থামছেই না। এবার বিতর্কের কেন্দ্রে ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিত দোসাঞ্জ। তার নতুন সিনেমা ‘সর্দার জি ৩’-তে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের উপস্থিতির গুঞ্জন ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা।

জল্পনার সূত্রপাত দিলজিতের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে, যেখানে সিনেমার শুটিং সেট থেকে কিছু ছবি শেয়ার করেন তিনি। যদিও ছবিতে হানিয়ার মুখ স্পষ্ট দেখা যায়নি, তবে সোশ্যাল মিডিয়ায় অনেকে সাদৃশ্য খুঁজে পান এবং সিনেমায় আরও কয়েকজন পাকিস্তানি অভিনেতার উপস্থিতির ইঙ্গিত দেন।

এর পরিপ্রেক্ষিতে পশ্চিম ভারতের চলচ্চিত্র কর্মীদের ফেডারেশন (এফডব্লিউআইসিই) তীব্র প্রতিক্রিয়া জানায়। সংস্থার সভাপতি বি এন তিওয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কোনো ভারতীয় শিল্পী পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করেন, তাকে অসহযোগী বলা হবে, প্রয়োজনে ‘দেশদ্রোহী’ হিসেবেও বিবেচনা করা হতে পারে।”

বিতর্কের পেছনে রয়েছে সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে হওয়া জঙ্গি হামলা, যেখানে প্রাণ হারান ২৬ জন বেসামরিক মানুষ। এরপরই পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এফডব্লিউআইসিই ভারতের সেন্সর বোর্ডে চিঠি পাঠিয়ে ‘সর্দার জি ৩’-কে ছাড়পত্র না দেওয়ার অনুরোধ জানায়। তাদের দাবি, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না।

দিলজিত সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও, বিতর্ক থামছে না। চলচ্চিত্রপ্রেমীরা এখন অপেক্ষায়—আসলে কি হানিয়া আমির আছেন এই সিনেমায়? নাকি পুরো ঘটনাই জল্পনা?

- Advertisement -spot_img
সর্বশেষ

রিজিকে বরকত লাভে যে ৪ আমল করবেন

জীবন ধারণের জন্য রিজিক আল্লাহর অন্যতম বড় নিয়ামত। ইসলাম হালাল ও উত্তম পথে রিজিক অন্বেষণের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা...