29 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

চরফ্যাশনের মাদ্রাজে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ’-এর উদ্বোধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

ভোলা প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ আবদুল কাদের মিয়া। প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুদ্দিন শাহিন মালতিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ হারুন-অর-রশিদ, সিনিয়র সহ-সভাপতি নুর হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি শাজাহান ফরাজী, হারুন পণ্ডিত, মনির বেপারী, মুন্নাসহ স্থানীয় যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “গত ১৭ বছর ধরে আমাদের ওপর দমন-পীড়ন ও রাজনৈতিক হয়রানি চলেছে। অহেতুক মামলা-হামলার শিকার হয়েছি। দীর্ঘদিন ব্যবহার করতে না পারা এ ক্লাবটির আজ উদ্বোধনের মাধ্যমে আমরা যুব সমাজকে খেলাধুলার দিকে উদ্বুদ্ধ করে মাদক, ইভটিজিংসহ অপরাধমূলক কাজ থেকে দূরে রাখার লক্ষ্যে কাজ করবো।”

২০১৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের বর্তমান কমিটিতে ছয়জন উপদেষ্টাসহ মোট ১১১ জন সদস্য রয়েছেন। উদ্বোধনী আয়োজনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও যুব নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

রিজিকে বরকত লাভে যে ৪ আমল করবেন

জীবন ধারণের জন্য রিজিক আল্লাহর অন্যতম বড় নিয়ামত। ইসলাম হালাল ও উত্তম পথে রিজিক অন্বেষণের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা...