28 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

রাজশাহীতে আলুর হিমাগার ভাড়া নির্ধারণ, সেনাবাহিনীর মধ্যস্থতায় সমঝোতা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে আলু সংরক্ষণের হিমাগার ভাড়া নিয়ে আলুচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে হিমাগার মালিকদের চলমান বিরোধ অবশেষে সমঝোতায় পৌঁছেছে। সেনাবাহিনীর মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে প্রতি কেজি আলুর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা ৫০ পয়সা।

সোমবার (১৭ জুন) দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাজশাহী আর্মি ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সমঝোতা অনুযায়ী, রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন এবং রাজশাহী জেলা আলুচাষি ও আলু ব্যবসায়ী সমবায় সমিতি ভাড়ার বিষয়ে একমত হন। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ভাড়া নির্ধারণের বিষয়টি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রচার করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আহাদ আলী, সহসভাপতি আলম আলীসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, “নতুন চুক্তি অনুযায়ী আলুর ভাড়া প্রতি কেজি ৫ টাকা ৫০ পয়সা এবং শ্রমিক খরচ হিসেবে অতিরিক্ত ৫০ পয়সা আদায় করা যাবে। আগাম বুকিংয়ের ক্ষেত্রে পূর্বের চুক্তি বহাল থাকবে, তবে শ্রমিক খরচ ৫০ পয়সা ধার্য হবে।”

উল্লেখ্য, চলতি মৌসুমে হিমাগার মালিকরা ভাড়া ৪ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা করায় কৃষক ও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে। এরপরই সেনাবাহিনীর হস্তক্ষেপে এই সমঝোতা প্রতিষ্ঠিত হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...