28 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

কিউবা মিচেল বাংলাদেশের জার্সির অপেক্ষায়, হামজার পথেই হাঁটছেন আরেক ব্রিটিশ প্রবাসী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ ফুটবলে প্রবাসীদের অংশগ্রহণ এখন আর নতুন কিছু নয়। জামাল ভূঁইয়ার পথ ধরে এসেছেন হামজা চৌধুরী। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন আরেক ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার—কিউবা মিচেল।

২৩ বছর বয়সী এই মিডফিল্ডার ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেন। যদিও প্রিমিয়ার লিগে ওঠা সান্ডারল্যান্ডের মূল দলে সুযোগ মেলেনি তার, তবুও থেমে নেই স্বপ্ন। মিচেল চোখ রাখছেন বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে অভিষেকের দিকে।

স্থানীয় সংবাদমাধ্যম ম্যাকম নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে মিচেল বলেন, ‘নিবন্ধনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় বাংলাদেশ দলের হয়ে খেলতে পারিনি। এখন অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সুযোগ এলে আমি তৈরি।’

হামজা চৌধুরীর সঙ্গে কথা বলে বাংলাদেশের ফুটবল সংস্কৃতি ও সমর্থকদের ভালোবাসা সম্পর্কে অবগত হয়েছেন কিউবা। হামজার অভিজ্ঞতা শুনে রোমাঞ্চিত মিচেল জানিয়েছেন, ‘বাংলাদেশের মানুষ ফুটবল ভালোবাসে, এটা শুনেই আমি রোমাঞ্চিত।’

ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার পর হামজার আগমন বাংলাদেশ ফুটবলে প্রবাসীদের প্রতি নতুন আস্থা ও আগ্রহ তৈরি করেছে। এরই মধ্যে কানাডা প্রবাসী শমিত সোম ও ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামেরও জাতীয় দলে আগমন ঘটেছে। কিউবা মিচেল সেই ধারারই নতুন সংযোজন হতে চলেছেন।

প্রবাসীদের জন্য খুলে যাওয়া এই নতুন দরজা বাংলাদেশের ফুটবলের জন্য যেমন সম্ভাবনা, তেমনি প্রবাসীদের জন্য এক গর্বিত আত্মপরিচয়ের সুযোগও বটে।

- Advertisement -spot_img
সর্বশেষ

রিজিকে বরকত লাভে যে ৪ আমল করবেন

জীবন ধারণের জন্য রিজিক আল্লাহর অন্যতম বড় নিয়ামত। ইসলাম হালাল ও উত্তম পথে রিজিক অন্বেষণের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা...